শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন..

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১৯:৪৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ২২:০২

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কামরুল হাসান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, এলাকার মুরব্বি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আফজাল মিয়া। এতে উপস্থিত ছিলেন আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) এবং শ্রীমঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী, মো. আবু তাহের প্রমুখ।

দীর্ঘদিন শিক্ষকতা জীবনে কামরুল হাসান একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে সুনাম অর্জন করেন। মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তিনি বিশেষভাবে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। নতুন কর্মস্থলেও তিনি তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থী, এলাকার মুরব্বিয়ান এবং মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষক কামরুল হাসানকে অনুষ্ঠানে বিভিন্ন পক্ষের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি ব্যাচ ২০০৯, ২০১৫, ২০১৬ ও ২০১৭-এর পক্ষ থেকেও তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘদিনের শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষা বিস্তারে অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!