হাম-ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে..

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১৮:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১৮:১০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এমনটা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার-হাজার মানুষ মারা যেতো। নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

তিনি জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ১৪ উপজেলায় প্রথম ডোজ দেয়া হবে। ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।

১ বছর বা তার চেয়ে বড় সব বয়সীদের এ টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!