শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবাসহ দুই..

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১৭:৪৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১৭:৪৯

“ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইসলামপুর (কামারগাঁও) এলাকায় জনৈক রুকন মিয়ার বাড়ির পশ্চিম পাশে অভিযান চালায়।

এ সময় পুলিশের অভিযানে মো. ফাহিম মিয়া ওরফে পাবেল মিয়া (২০) এবং মো. নাইম মিয়া (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা ওই এলাকার বাসিন্দা এবং উভয়ের পিতার নাম মো. রুকন মিয়া।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!