কাঠালিয়ার বিষখালী নদীতে ভেসে উঠলো..

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১২:১৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১২:১৭

মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকা সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশাল আকারের মৃত ডলফিন (শুশুক) ভেসে উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর পানিতে মৃত প্রাণীটিকে ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে বিষখালী নদীর তীরে কৌতূহলী ও উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্র জানায়, নদীতে ডলফিনটি ভাসতে দেখে সৌরভ, জোবায়ের, পায়েল, আবদুল্লাহ ও সাইফুল নামের কয়েকজন স্থানীয় কিশোর সাহসিকতার সাথে পানিতে নেমে সেটিকে টেনে নদীর তীরে তুলে আনে। তীরে নিয়ে আসার পর জানা যায়, মৃত শুশুকটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং আনুমানিক ওজন ১০০ কেজি হতে পারে। এটি বিরল প্রজাতির একটি মিঠাপানির ডলফিন বা ‘গঙ্গাশুশুক’ বলে ধারণা করছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী কিশোর জোবায়ের জানায়, “আমরা বিকেলে নদীর পানিতে বিশাল আকৃতির ডলফিনটি অসাড় অবস্থায় ভাসতে দেখি। পরে কয়েকজন মিলে কষ্ট করে সেটিকে টেনে নদীর পাড়ে নিয়ে আসি। এত বড় ডলফিন এলাকাতে আগে কখনো দেখা যায়নি, তাই এটি দেখতে পাড়ে প্রচুর মানুষ জড়ো হয়েছে।”

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা জানান, নদী বা নদীপথের পানি অতিরিক্ত দূষিত হয়ে পড়লে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে কমে যেতে পারে। ফলে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। বিষখালী নদী রক্ষা এবং এর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বর্জ্য ও দূষিত পদার্থ ফেলা সম্পূর্ণ বন্ধ করা জরুরি। তবে ডলফিনটির মৃত্যুর সঠিক ও সুনির্দিষ্ট কারণ পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!