আজ থেকে দেশে প্রথমবার নৌযান..

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১১:২৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১১:২৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আজ (২০ আগস্ট)। প্রথমবারের মতো এ শুমারি পরিচালনা করছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে।

শুমারিতে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হবে একটি সমন্বিত ডাটাবেজ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার এবং নৌপথ ব্যবস্থাপনার উন্নয়নেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুমারি সফল করতে নৌযান মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। বিবিএসের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!