চার দেশে থাকা বাংলাদেশিদের সামাজিক..
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ । ১৯:২৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ । ১৯:২৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ কিংবা শেয়ারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এ ছাড়া সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে—এমন বার্তা দিতে পারে এমন কনটেন্ট থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখিয়ে অনলাইন প্ল্যাটফর্মে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.