রাজশাহীতে জমি উদ্ধার করে প্রকৃত..

প্রকাশ: 18 August 2026 । 16:40 | আপডেট: 18 August 2026 । 19:09

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধার এবং দলিলে উল্লেখিত প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহীতে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের হাত থেকে তাদের জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও ভোগদখলের সমস্যায় প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। দলিলপত্র যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!