চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয়..

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ । ২০:১৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ । ২০:১৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। তবে চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো ব্যত্যয় হবে না।

স্থানীয় সরকার ব্যবস্থাপনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব কম সময় হলেও খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ চলছে। নিজেদের কাজে পুরোপুরি সন্তুষ্ট না হলেও অনেকদূর এগিয়েছেন তারা।

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দায়িত্বে এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!