দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের..
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ । ২০:০৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ । ২০:০৬
মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-
পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আহসান ফারুক।সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় দুমকি নতুন বাজারের জমজম রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মো. আহসান ফারুক বলেন, একটি উন্নত, নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন। সেবার মানসিকতা নিয়ে নিজেকে এই দায়িত্বের উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরে তিনি আরও বলেন, ২০১৬ সালে দলের দুঃসময়ে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আশা করি দল এবারও আমার ওপর আস্থা রাখবে এবং ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আঙ্গারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা বিধান এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে মুক্ত আলোচনা করেন এবং আসন্ন নির্বাচন ঘিরে নিজস্ব মতামত ও পরামর্শ তুলে ধরেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.