শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬..

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ । ১৬:১৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ । ১৬:১৬

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ মৎস্য চাষি, মৎস্য খামারী, মৎস্যজীবি কমিটির সদস্য প্রমুখ।

পরে মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!