বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে..
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ । ১৭:৫৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ । ১৭:৫৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিএনপির চেয়াম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসার জন্য কোনো নাগরিককে বিদেশে যেতে হবে না এবং অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।
আজ শনিবার (১৫ই আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ই-হেলথ কার্ডসহ আধুনিক ও প্রযুক্তিনির্ভর নানা ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করে জনগণের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। চিকিৎসার জন্য যেন দেশের মানুষকে বিদেশমুখী হতে না হয়, সে অনুযায়ী স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করা হবে।
প্রধানমন্ত্রী শিশুস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুস্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা দিতে বিশেষভাবে নজর দিতে হবে।
নতুন ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.