শ্রীমঙ্গলে চা শিল্পের উন্নয়নে করণীয়..
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । ২১:১২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ । ২১:১২
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে চা শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে চা-বাগান ও চা কারখানার ( বটলিফসহ) মালিক ও প্রতিনিধিদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য ( অর্থ ও বাণিজ্য) ইয়াসমিন পারভীন তিবরীজি, বাংলাদেশ চা বোর্ডের সদস্য ( গবেষণা ও উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন ও প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক।
মতবিনিময় সভায় চা-বাগান মালিক, চা কারখানা মালিক, সাংবাদিক, বিভিন্ন চা বাগানের উর্ধতন কর্মকর্তাসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.