সংবাদ শিরোনাম
বোমা-বিস্ফোরক উদ্ধারে সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে বিশালাকৃতির অজগর উদ্ধার, পরে বন বিভাগে হস্তান্তর রাজশাহীর তানোর থানার ওসিকে বাধ্যতামূলক অবসর শ্রীমঙ্গলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির্জাগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে ছাত্রলীগ নেতা নিয়োগের অভিযোগ, পুনঃনিয়োগের দাবীতে ৩৬ঘন... দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশায় মধ্যরাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা

শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে বিশালাকৃতির..

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । ২১:০৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ । ২১:০৬

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি শ্রীমঙ্গল বন্যপ্রানী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে হাইল হাওরের ধানক্ষেতের পাশে মাছের খাইঞ্জায় মাছ ধরার সময় খাইঞ্জার মধ্যে অজগর সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন সাপটিকে মারার চেষ্টা করলে মঞ্জু মিয়া এতে বাধা দেন এবং অজগরটিকে রক্ষার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অজগরটিকে প্রাণে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মঞ্জু মিয়াকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁর সময়োপযোগী উদ্যোগ ও সহযোগিতার কারণেই অজগরটি প্রাণে রক্ষা পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!