আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত..
প্রকাশ: 13 August 2026 । 17:00 | আপডেট: 13 August 2026 । 17:00
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে পাট কাটার পর এখন আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে খাল, বিল, ডোবা ও জলাশয়ে জাগ দেওয়া পাট থেকে আঁশ সংগ্রহ, ধোয়া ও রোদে শুকানোর কাজ চলছে পুরোদমে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষক-কৃষাণীরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন। আঁশ ছাড়ানোর পর তা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে পাটের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে ন্যায্যমূল্য নিয়ে তারা কিছুটা চিন্তিত। ভালো দাম পাওয়া গেলে আগামীতে পাট চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা করছেন।
উপজেলার কৃষি সংশ্লিষ্টরা জানান, পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। উন্নতমানের আঁশ উৎপাদনের জন্য সঠিক সময়ে পাট কাটা, নির্দিষ্ট সময় জাগ দেওয়া এবং নিয়ম মেনে আঁশ ছাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.