নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে বাংলাদেশে..
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ । ২১:৪০ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ । ২১:৪০
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে বাংলাদেশে এসেছে।
বুধবার (১২ আগস্ট) এক বার্তায় রাষ্ট্রদূত এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।
উল্লেখ্য, বিনিয়োগের সুযোগ খুঁজতে তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসেছে মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.