বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার সতর্কতা’..
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ । ১৪:৫৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ । ১৪:৫৬
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। নতুন এক সতর্কবার্তায় বাংলাদেশকে এখনও ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি।পাশাপাশি পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দেশটি।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত ১০ আগস্ট প্রকাশিত এক নির্দেশনায় বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে ঘিরে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতার আশঙ্কার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে কানাডীয় নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। অঞ্চলটিতে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ বহাল রয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রমণের আগে কানাডা সরকারের ওয়েবসাইটে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফায় বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.