ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে..
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ । ১৩:২৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ । ১৩:২৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশেই প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নানাভাবে নির্যাতন করেছেন। মুক্তিযোদ্ধার পরিবার হওয়ায় জিয়াউর রহমানের উত্তরসূরীদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার।
তিনি আরও বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেননি শেখ হাসিনা। এ কারণেই পরিবারটির ওপর নানাভাবে নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.