খানসামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ..
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ১১:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ১১:৫৯
মোঃ নুরনবী ইসলাম খানসামা, করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
দিনাজপুরের খানসামায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে বঙ্গবন্ধু টুর্নামেন্টে ট্রাইবেকারে উপজেলার কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলের ব্যবধানে পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন এবং বঙ্গমাতা টুর্নামেন্টে খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলের ব্যবধানে আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন।
শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (পাকেরহাট) ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মোঃ তাজ উদ্দিন, এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহেল ও অনুপম ঘোষ, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.