প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চান, তাঁর কর্মী হিসেবে আমরাও সেভাবে জনগণের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জনগণের আস্থা অর্জন ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।