দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে..
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ । ১৪:০১ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ । ১৪:০১
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান হলে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.