রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, সিদ্ধান্ত..

প্রকাশ: ৯ আগস্ট ২০২৬ । ১৯:৪৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ । ১৯:৪৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিএনপির একাধিক দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি তারেক রহমানের ওপরই নির্ভর করছে। তারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা না জানালেও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা জানিয়েছেন, ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

এর আগে ইসি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে।

তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!