উপকূলে শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান..

প্রকাশ: ৯ আগস্ট ২০২৬ । ১৬:৩২ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ । ১৬:৩২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চট্টগ্রামের বাঁশখালীর সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, “সমুদ্র জনগণের বড় সম্পদ। এই সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে।”

এ সময় লবণ চাষিদের কল্যাণে শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।

এর আগে কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। এরপর পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করলেও এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!