চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা..

প্রকাশ: ৮ আগস্ট ২০২৬ । ২০:০৪ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ । ১২:১৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সেবার মানসিকতা ছাড়া দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের পেশাদার দায়িত্ব পালনে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনো ধরনের প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব মানুষের সেবা করা। রোগীর প্রতি দায়িত্ববোধ ও সেবার মানসিকতাকে পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন চিকিৎসকদের পেশাদারিত্বে কোনো বাধা সৃষ্টি না করে, সেদিকে সতর্ক থাকতে হবে।

এ সময় দেশের জ্বালানি খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং প্রধানমন্ত্রী দলীয় পতাকা উত্তোলন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!