রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই’র ১৭তম বিক্রয়কেন্দ্র..
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬ । ১৭:৩০ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ । ১৭:৩০
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
মালয়েশিয়ার বিখ্যাত গৃহস্থালি সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘মিস্টার ডিআইওয়াই’ রাজশাহী মহানগরীতে ১৭তম বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নগরীর কুমারপাড়া মোড়ে ফিতা কেটে নতুন এই শাখা উদ্বোধন করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহীতে নিজেদের কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি।
বিশাল পরিসরের এই বিক্রয়কেন্দ্রে গৃহস্থালি সামগ্রী, নির্মাণ যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, মুঠোফোনের সরঞ্জাম, প্রসাধন, ঘর সাজানোর জিনিসপত্র ও খেলাধুলার সামগ্রীসহ ১০টি ভিন্ন বিভাগে ১০ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে। এক ছাদের নিচে পুরো পরিবারের কেনাকাটার সুবিধাকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মো. রহাত নবী এবং ব্যবসা উন্নয়ন প্রধান মোহাম্মদ নাজির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়িক ব্যক্তিত্ব ও বিনোদন জগতের তারকারা। এ সময় কর্মকর্তারা জানান, সবার কাছে প্রতিদিন সর্বদা সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
নতুন এই শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ৮ই আগস্ট পর্যন্ত বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এই সময়ে এক রসিদে দেড় হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে মজুত থাকা সাপেক্ষে গ্রাহকরা বিনামূল্যে পাবেন কোম্পানির নামাঙ্কিত একটি বিশেষ ছাতা। পাশাপাশি সেরা গ্রাহকদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ৫ হাজারেরও বেশি দোকান পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি গত ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে তাদের প্রথম শাখা চালু করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.