দূষণমুক্ত নদী গড়তে কর্মপরিকল্পনা তৈরির..
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬ । ১৫:০৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ । ১৫:০৯
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধেও কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যেসব কারখানা এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক আরও জানান, রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সরকারের পক্ষ থেকে সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য নদীর পানিদূষণ রোধেও পর্যায়ক্রমে একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.