সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা মিতুর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ফিরবেন শেখ হাসিনা, আশাবাদী রুমিন ফারহানা জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী মিনু ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা : রুহুল কবির রিজভী ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী নতুন বিপ্লবের ইঙ্গিত, প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের জন্য ইতিহাসের সেতুবন্ধ : ড. ইউনূস জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জুলাই যোদ্ধা মিতুর খোঁজখবর নিলেন..

প্রকাশ: ৫ আগস্ট ২০২৬ । ১৭:৫৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৬ । ১৭:৫৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

এসময় মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

সেখানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। তারপরও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!