বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের..
প্রকাশ: 12 July 2026 । 17:11 | আপডেট: 12 July 2026 । 17:11
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন, কেন্দ্রিয় কমিটির ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. ইয়াকুব আলী প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে এই বার্ষিক সাধারন ( এজিএম) অনু্ষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, নির্বাচন কমিটির মাধ্যমে সদস্যদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনু্ষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান সাংগঠনিক প্রতিবেদন, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস আয়-ব্যয়ের হিসাব ও বাজেট উপস্থাপন, শিক্ষাবৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মাননা, সাংগঠনিক বিষয়ক আলোচনা এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.