হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ । ১৬:১৭ | আপডেট: ১২ জুলাই ২০২৬ । ১৬:১৭

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) ভোরে সৃষ্ট এ ভূমিকম্পের কম্পন ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটের দিকে বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা হালকা কম্পন অনুভব করেন।

ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।

এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

এছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একটি অগভীর ও মৃদু ভূমিকম্প। ভূ-গঠনের স্বাভাবিক সমন্বয়ের ফলেই এ ধরনের কম্পন হয়ে থাকে। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!