বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের শনিবারের..

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ । ১৮:০৬ | আপডেট: ১০ জুলাই ২০২৬ । ১৮:০৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা বোর্ড।

এতে জানানো হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত থাকায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংসহ স্থানীয়ভাবে বিষয়টি দ্রুত পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!