ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে..
প্রকাশ: ৮ জুলাই ২০২৬ । ১৮:৫৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ । ১৮:৫৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এছাড়াও, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।
প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.