মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও..

প্রকাশ: 20 April 2023 । 08:05 | আপডেট: 20 April 2023 । 08:05

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ এপ্রিল) উপজেলা নতুন অডিটোরিয়াম মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, থানা অফিসার ইনচার্জ ( ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি ইউনুচ আলী সরদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মো. তোফায়েল হোসেন। আরও উপস্থিত ছিলেন- দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হাবিবুর রহমান মৃধা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. ফোরকান মোল্লা, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন, দপ্তর সম্পাদক আবদুল রহিম সজল, মেহেদী হাসান মুবিনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারপূর্বে সুবিদখালী কোর্ট মসজিদের ইমাম ও খতিবের পরিচালনায় দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!