জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে..

প্রকাশ: ৬ জুলাই ২০২৬ । ১৭:৪৪ | আপডেট: ৬ জুলাই ২০২৬ । ১৭:৪৪

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক(ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত প্রমুখ।

পরে সুফলভোগীদের মাঝে বিনামুল্যে দুই শত পিচ গাছের চারা ও ম্যানেজার কমিশন ১৯ জন,ক্ষুদ্র ঋণ ৯ জন এবং এসএইম ঋণ ২ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!