শ্রীমঙ্গলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে..

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ । ১৬:৫৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ । ১৬:৫৭

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

চলতি বছরের এসএসসি পরিক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা বিভাগ সুত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলায় দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ ৫৮ টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্হানে রয়েছে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন শিক্ষার্থী। তৃতীয় স্হানে রয়েছে শ্রীমঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ২৮ টি জিপিএ-৫ পেয়ে ৪র্থ স্হানে রয়েছে। বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ১৮ টি জিপিএ-৫ পেয়ে ৫ম স্হানে রয়েছে। ৬ষ্ট স্হানে আছে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
এছাড়াও আছিদউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, আব্দুল গফুর স্কুল এণ্ড কলেজ,  বিটিআরআই ও মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে জিপিএ-৫ পেয়েছে। তাছাড়া র‍্যানার উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় ও ধোবারহাট উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে জিপিএ-৫ পেয়েছে।
এছাড়াও বিষামনি উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, মনসবউল্লাহ উচ্চ বিদ্যালয়, সাতগাঁও উচ্চ বিদ্যালয়, দশরথ উচ্চ বিদ্যালয়, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয় ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!