জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সোয়া কোটি..
প্রকাশ: ৩ জুলাই ২০২৬ । ১৯:৩৬ | আপডেট: ৩ জুলাই ২০২৬ । ১৯:৩৬
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ মোঃ মামুনুর রশীদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে ২০ বিজিবি। উদ্ধারকৃত ১ কেজি ১৮৫ গ্রাম (১০১ ভরি) ওজনের ২২ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
আজ শুক্রবার (০৩ জুলাই) জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ যৌথ দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মামুনুর রশীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের কাদার ভেতর লুকিয়ে রাখা পলিথিন থেকে এই ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.