তিস্তা প্রকল্পে অগ্রগতির আশা, বাংলাদেশকে..
প্রকাশ: 2 July 2026 । 16:03 | আপডেট: 2 July 2026 । 16:03
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প একটি বাংলাদেশি প্রকল্প। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী এ প্রকল্পে চীন কাজ করবে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন ভবিষ্যতেও থাকবে। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের ভাবনার মধ্যে নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এই প্রকল্পের সঙ্গে লাখ লাখ মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে।
চীনের রাষ্ট্রদূত বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও বেড়েছে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.