গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা মামলার..

প্রকাশ: ১ জুলাই ২০২৬ । ১৩:০৮ | আপডেট: ১ জুলাই ২০২৬ । ১৮:১১

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যার ঘটনায় প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন এএইচএম রেজাউল করিম সানা (৫৫) ও তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)। মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর এলাকায় পৃথক অভিযানে র‌্যাব-১৩ ও র‌্যাব-১-এর যৌথ টিম তাদের আটক করে।

উল্লেখ্য, গত ৭ জুন রাতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় গাইবান্ধা সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদ রুমন নিহত হন। হামলায় তার বড় ভাই ফারদিন রুহিত গুরুতর আহত হন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!