মেধা ও উদ্ভাবনের বাংলাদেশ গড়তে..
প্রকাশ: ২৯ জুন ২০২৬ । ১৯:০৩ | আপডেট: ২৯ জুন ২০২৬ । ১৯:২৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’ এবং ‘Tree Plantation Launching Program’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’-এর উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি উদ্ভাবন, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.