আত্রাইয়ে আত্রাই নদীতে অবৈধ বালু..
প্রকাশ: ২৯ জুন ২০২৬ । ১৭:৪৭ | আপডেট: ২৯ জুন ২০২৬ । ১৭:৫১
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে নদীতীরবর্তী এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। নদী ধ্বংসের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.