২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনার..

প্রকাশ: ২৯ জুন ২০২৬ । ১৭:০৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ । ১৭:০৬

মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা :-

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২ হাজার ৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উফশী ও রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, বিভিন্ন ফলজের মোট ৫ হাজার ২৫০টি উন্নত জাতের চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর কৃষকদের হাতে পর্যায়ক্রমে প্রণোদনার চারা ও সার তুলে দেওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা উপজেলা পরিষদ চত্বরে একটি উন্নতমানের নারকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!