রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ১২৫..

প্রকাশ: ২৮ জুন ২০২৬ । ১৪:৫২ | আপডেট: ২৮ জুন ২০২৬ । ১৪:৫২

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

রূপালী ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল শাখা ১২৫ কোটি টাকা আমানত অর্জনের গৌরবময় মাইলফলক স্পর্শ করায় এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল রবিবার
রুপালী ব্যাংক কার্যালয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র বিভাগীয় কার্যালয়, সিলেটের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, জোনাল অফিস, মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, বিভাগীয় কার্যালয়, সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোঃ আছগার হোছাইন এবং সহকারী মহাব্যবস্থাপক সূর্য কান্ত দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিক।

ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও আন্তরিক সহযোগিতার ফলেই শ্রীমঙ্গল শাখা ১২৫ কোটি টাকা আমানত সংগ্রহের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এ অর্জনকে স্মরণীয় করে রাখতে শাখা কর্তৃপক্ষ গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে আমানত বৃদ্ধিতে অবদান রাখা গ্রাহক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!