গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের..
প্রকাশ: 26 June 2026 । 17:07 | আপডেট: 26 June 2026 । 17:07
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর সোয়া ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু, হাদিসুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বেশি বেশি ফলদ ও বনজ গাছের চারা লাগাতে হবে। বর্তমান সরকারের কৃষিবান্ধব উদ্যোগের সুফল যেন প্রকৃত কৃষকেরা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, গ্রীষ্মকালীন শাকসবজি, চারা ও সফল আবাদ সম্প্রসারণে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৮ হাজার ৪০ জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এই প্রণোদনার সামগ্রী বিতরণ করা হবে।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৪৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৩০০ গ্রাম শাক সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার, ৯০ জন কৃষকের মাঝে জন প্রতি ১০ গ্রাম মরিচ বীজ এবং ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি লেবু চারা ও ১৫০ কেজি জৈব সার, ৫৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার বিতরণ করা হবে ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.