বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের..
প্রকাশ: ২২ জুন ২০২৬ । ১৪:৩৯ | আপডেট: ২২ জুন ২০২৬ । ১৪:৩৯
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
বাংলাদেশের চা শিল্পে কর্মরত কর্মচারীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যকরী সংসদের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবকটি পদে জয়লাভ করেছে জাকারিয়া-আমিনুর পরিষদ।
রবিবার দেশের ১৬৭টি চা বাগানের আওতাধীন ১২টি অঞ্চলের ১২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ১৮২ জন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া আহমদ। তিনি পেয়েছেন ১ হাজার ৪৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আমিনুর রহমান, প্রাপ্ত ভোট ১ হাজার ৩১৩।
এছাড়া সহ-সভাপতি পদে কাওসার মিয়া ও কংকন জ্যোতি উভয়েই ১ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম ১ হাজার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাশ পেয়েছেন ১ হাজার ৩৭২ ভোট। প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া ১ হাজার ২৮৪ ভোট এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বদরুল আলম ১ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন চা বাগানের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত নেতৃবৃন্দ চা শিল্পে কর্মরত কর্মচারীদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.