আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে সার-বীজ ও..
প্রকাশ: ১৮ জুন ২০২৬ । ১৬:৫৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ । ১৬:৫৪
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেলসহ বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ২ শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, নারিকেল ও হাইব্রিড মরিচ গাছের বীজ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি লিখন বনিক বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলি, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে। তাই এই চারা নিয়ে শুধু রোপণ করলেই হবে না পরিচর্যাও করতে হবে।
শেষে ৬ শত জন কৃষককে আমন ধানের প্রনোদনা বাবদ ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৫শত কৃষকের মাঝে নারিকেল চারা এবং ১শত কৃষকের মাঝে হাইব্রিড মরিচ গাছের বীজ ১০ গ্রাম, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও এক বোতল বালাইনাশক বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.