বাজেটের অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি বরদাশত..
প্রকাশ: ১৭ জুন ২০২৬ । ১৮:১০ | আপডেট: ১৭ জুন ২০২৬ । ১৮:১০
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সরবরাহ সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।
তিনি জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।
এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চাল মজুত ও সরবরাহে কোন ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.