অপ্রতিরোধ্য নগর প্রশাসক বিলকিস জাহান!!..

প্রকাশ: ১৭ জুন ২০২৬ । ১৪:৫৮ | আপডেট: ১৭ জুন ২০২৬ । ১৫:০০

আলমগীর সোহাগ :-

২০২৬ সালের ১৬ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট বিলকিস আখতার জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের সময় তিনি একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব নগর গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার পর থেকে অল্প সময়ের মধ্যেই বিশেষ করে মৌলিক নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক জটিলতা দূরীকরণে একাধিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন এডভোকেট শিরিন।

দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসক শিরিন নগরীর অন্যতম প্রধান সমস্যা হিসেবে পরিচ্ছন্নতা ও মশার উপদ্রবকে চিহ্নিত করেন। তিনি নগরবাসীর দুর্ভোগ কমাতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন যা তিনি সরাসরি তদারকি করেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানা গেছে। তাঁর ভাষায়, বরিশাল একটি “ফুলের মতো সুন্দর শহর” সেই শহরকে তার সীমিত ক্ষমতা কাজে লাগিয়ে বাস্তবিক ফুলের শহর হিসেবে গড়ে তোলাই একমাত্র লক্ষ্য।

এদিকে নগরবাসীর অন্যতম প্রধান সমস্যা ছিল জলাবদ্ধতা। আর সেই দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে নগরবাসী কে মুক্তি দিতে খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম কে তিনি এগিয়ে নিচ্ছেন চোখে পরার মত গতিতে।

বর্ষা মৌসুমের আগে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ব্যাপক খাল পরিষ্কার ও খনন কর্মসূচি চলমান রয়েছে । নগরীর বিভিন্ন খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিককরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে।

অন্যদিকে নগরীর পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা নগরীর পরিবেশবাদীদের মধ্যে প্রশংসার পাশাপাশি আশার সঞ্চার করেছে । খালের পাড়, সড়ক বিভাজক এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে এসব গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। শিরিন জাহানের মতে, এই কর্মসূচি একদিকে যেমন নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে জলাবদ্ধতা ও জনস্বাস্থ্য ঝুঁকি কমাতেও সহায়ক হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

অপরদিকে নগরীর দীর্ঘদিনের আটকে থাকা ভবন নকশা অনুমোদন নগরবাসীর অন্যতম ভোগান্তির বিষয় ছিল। সেই দীর্ঘসূত্রতা কে তিনি প্রায় শূন্যের কোঠায় নামি এনেছেন । দায়িত্ব গ্রহণের পর প্রশাসক শিরিন ২০২৪ ও ২০২৫ সালে জমা পড়া প্রায় ২০০টি ভবনের নকশা একযোগে অনুমোদন দেন।

এতে বহু নাগরিক ও বিনিয়োগকারী দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি পান। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ সেবাদানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তারা বিশ্বাস করেন।

এদিকে নগর ভবনে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশাসনের চেস্টায় চোখে পরার মত পরিবর্তন লক্ষ্য করা গেছে। নগর ভবনের সংশ্লিষ্ট বিভাগে নাগরিক সেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করা, ভবন নকশা অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার জট কমানোর মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন বলছে, জনগণের সময় ও অর্থ সাশ্রয় করে দ্রুত সেবা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

এদিকে সবুজ ও টেকসই নগর গঠনের পরিকল্পনা
পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বিলকিস জাহানের প্রত্যক্ষ নজরদারিতে । কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার মতো আয়োজনের মাধ্যমে ছাদ কৃষি, পারিবারিক পুষ্টি বাগান এবং নগর কৃষির ধারণা জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বেশ জোরেশোরে। এসব কার্যক্রম নগরবাসীর খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দায়িত্ব গ্রহণের সময় প্রশাসক বিলকিস আখতার জাহান শিরিন বলেছিলেন, তিনি শুধু প্রশাসক হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চান। নগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধান, জনদুর্ভোগ কমানো এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তাঁর প্রশাসন কাজ করছে বলে তিনি জানান।

এ ব্যাপারে আলাপ কালে নগরীর গির্জা মহল্লার মাসুদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুর সোলায়মান শামীম বলেন, অল্প সময়ের মধ্যে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ, মশক নিয়ন্ত্রণ এবং আটকে থাকা ভবন নকশা অনুমোদনের মতো পদক্ষেপগুলো বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রমে নতুন গতি এনেছে। তবে এই উদ্যোগগুলোর ধারাবাহিক বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণই শেষ পর্যন্ত এর সফলতা নির্ধারণ করবে।

এ ব্যাপারে আলাপকালে নগরীর আরেক মোবাইল হসপিটাল এর স্বত্বাধিকারী মিরাজ খান বলেন, নগরী অন্যান্য সুযোগসুবিধা প্রদানের পাশাপাশি যত্রতত্র ফুটপাত দখলের দিকে বিশেষ নজর দেয়া অনুরোধ জানিয়েছে। পাশাপাশি তিনি ইদানীং নগরীতে চুরি,ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরো বলেন, নাগরিক উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ নগরী গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এদিকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সেবার গতিশীলতায় দৃশ্যমান বেশ কিছু পদক্ষেপ চোখে পরেছে। নগরবাসীর প্রত্যাশা, এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে বরিশাল আরও আধুনিক, বাসযোগ্য, নাগরিকবান্ধব এবং সর্বোপরি বিলকিস জাহানের প্রত্যাশিত ফুলের নগরীতে পরিণত হবে বলে নগরবাসী প্রত্যাশা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!