মির্জাগঞ্জে ব্র্যাক এর উদ্যোগে কিশোর..
প্রকাশ: ১৬ জুন ২০২৬ । ১৭:৩৪ | আপডেট: ১৬ জুন ২০২৬ । ১৭:৩৫
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) মির্জাগঞ্জ সদর অফিসের উদ্যোগে ৩৫ জন স্বপ্নসারথি কিশোর কিশোরীর মাঝে প্রশিক্ষন পরবর্তী সনদ, উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা ও উপকরন ক্রয়ের জন্য ৬ হাজার করে ২লক্ষ ১০ হাজার নগদ অর্থ বিতরন করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) বিকাল ৪টায় উপজেলা ব্র্যাক কার্য্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্নসারথি গ্রুপের ৩৫ জন কিশোর-কিশোরীদের মাঝে এসকল সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ শহিদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ রায়হানুল ইসলাম, মাইক্রোফাইন্যান্স দাবির ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ চন্দ্র বেপারী, বর্গাচাষী কর্মসূচির ব্রাঞ্চ ম্যানেজার শাহিদা আক্তার, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও একাউন্টস অফিসার আতিকুর রহমান। এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ ইদ্রিস আলী বিশ্বাস ও কমিউ নিটি অর্গানাইজার ঝুমুর রানী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.