শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর উদ্ধার, বন্যপ্রাণী..

প্রকাশ: ১৫ জুন ২০২৬ । ১৬:৫৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ । ১৬:৫৬

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকায় হাইল হাওরে মাছ ধরতে গেলে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি তাদের জালের মধ্যে একটি বড় সাপ দেখতে পান। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জাল ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর বলে শনাক্ত করেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করতে সক্ষম হন।

পরে উদ্ধারকৃত অজগরটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, অজগরটিকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্যগত অবস্থা নিশ্চিত হওয়ার পর এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!