আগৈলঝাড়ায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির..

প্রকাশ: ১৩ জুন ২০২৬ । ১৯:৪৯ | আপডেট: ১৩ জুন ২০২৬ । ১৯:৪৯

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শনিবার (১৩ জুন) সকাল ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন হাবিবুর রহমান জিহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহা. কাইফুর রহমান ও সাইফুল ইসলাম সজল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুর ইসলাম বলেন, আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাঈদুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরির বিকল্প নেই। সংগঠনের কর্মীদের ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পশ্চিমের সাবেক ছাত্রশিবির সভাপতি হাফিজুর রহমান হাদিস। তিনি বলেন, জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের সমন্বয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির বিকল্প নেই। তিনি কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ বলেন, সুসংগঠিত উপশাখা ও ফলপ্রসূ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আদর্শিক চর্চা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মী শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন হাফেজ কামরুল ইসলাম খান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া।

এবারের কর্মী শিক্ষা শিবিরের প্রতিপাদ্য ছিল— “মজবুত উপশাখা, ফলপ্রসূ প্রশিক্ষণ; গড়ে তুলি প্রজন্ম, সফল করি আন্দোলন।”

অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সামাজিক সমস্যা থেকে উত্তরণের উপায়, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক গঠনের গুরুত্ব এবং ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার সুফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!