আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে প্রধানমন্ত্রী তারেক..
প্রকাশ: ১৩ জুন ২০২৬ । ১৯:৩৭ | আপডেট: ১৩ জুন ২০২৬ । ১৯:৩৭
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান’র বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বৃক্ষরোপন এই কর্মসূচী উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা,এনায়েত হোসেন মনু, গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো.বদিউজ্জামান সরল ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু বকর ছিদ্দিক প্রমুখ।
উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৫টি ইউনিয়নে প্রায় ১ হাজার ২ শত গাছ রোপন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.