গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে..
প্রকাশ: 12 June 2026 । 21:57 | আপডেট: 12 June 2026 । 21:57
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইচ মিলের পরিত্যক্ত চাতালের একটি কক্ষে গোপনে ছয়টি গোড়া জবাই করার অভিযোগ উঠেছে। এসব গোশত পাচারের চেষ্টায় জড়িত ছয়জনকে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেছে। এসময় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
শুক্রবার (১২ জুন) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানায়, খোর্দ্দ রসুল পুরের মোংলা বন্দরের মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করে। এসব ঘোড়ার গোশত গরুর গোশতেের সাথে শিশ্রিত করে পাচার করার চেষ্টা করছিলেন। এসময় ঘটনাটি টের পেয়ে জড়িতদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এছাড়া বিক্ষুব্ধ জনগণ চাতালের টিনের বেড়া ভাঙচুর করেছে। এসময় ঘটনা স্থলে পুলিশ এসে জনতার উত্তেজিত পরিস্থিতি শান্ত করে।
এদিকে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, ওসি একেএম হাবিবুর রহমান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরিস্থিতি শান্ত করার পর ইউএনও মহোদয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.